ads

বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক স্তর থেকেই আইসিটি শিক্ষা : জয়

খবর টি পড়েছেন : ১৯৮
প্রাথমিক স্তর থেকেই আইসিটি শিক্ষা : জয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাথমিক স্তর থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর এক্ষেত্রে বাধাগুলো দূর করতে চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা। তিনি বলেন, আমার লক্ষ্য বাংলাদেশের প্রতিটি মানুষ তথ্য-প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে। ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এর দ্বিতীয় দিন
৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্যপ্রযুক্তির মহা-সম্মিলন মিনিস্ট্রিয়াল কনফারেন্সে অংশ নিয়ে ওই কথা বলেন তিনি। ৪ দিনব্যাপী এই সম্মিলনে কি-নোট উপস্থাপন করেন সজীব ওয়াজেদ জয়।
বর্তমানে ষষ্ঠ মাধ্যমিক স্তর থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে এ বিষয়ের শিক্ষার উপর গুরুত্ব দেন সজীব ওয়াজেদ জয়। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটিভ ও প্রকৌশলীদের জন্য আগামীর ভবিষ্যত উল্লেখ করে তিনি বলেন, এজন্য নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভবিষ্যত পরিকল্পনা রয়েছে আইটি শিক্ষা প্রাইমারি লেবেল থেকে শুরু করার।
নি বলেন, আমার লক্ষ্য বাংলাদেশের প্রতিটি মানুষ আইটিতে দক্ষ হয়ে উঠবে। শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি থেকে আইটি শিখবে। তারা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার চালনায় দক্ষ হয়ে উঠবে।
প্রাথমিক স্তরে আইসিটি শিক্ষার জন্য পাঠগুলো খুব বেশি কঠিন হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, তারা যাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা পায় সেই ব্যবস্থা করা হবে।
মিনিস্ট্রিয়েল কনফারেন্সে পাঁচ দেশের মন্ত্রীসহ ৭ দেশের প্রতিনিধিরা অংশ নেন। কঙ্গোর প্রধানমন্ত্রীর মূখ্য উপদেষ্টা ডায়োডোনি কালোম্বো কোলি বাডিবাং (Diedonne Kalombo Nkile), কম্বোডিয়ার ডাক ও যোগাযোগ প্রতিমন্ত্রী কান চানমেটা (Kan Channmeta), ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী দিনা নাথ ডঙ্গায়েল (Dina Nath Dungyel), মালদ্বীপের সশস্ত্র ও জাতীয় নিরাপত্তা উপমন্ত্রী থরিক আলী লুথুফি (Thariq Ali Luthufi), ফিলিপাইনের আইসিটি অধিদপ্তরের পরিচালক নেস্টর এস বোঙ্গাটা (Nestor S. Bongata), সৌদি আরবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান ও মন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ফাহাদ আলীআরাল্লাহ (Mohammad Fahad Aliarallah) এতে অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রংপুর সিটি নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় বিএনপির পরবর্তী সংবাদ সংবিধানের আলোকেই বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads