ads

সোমবার , ৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ বিমানের টয়লেটে মিলল ২৩ কেজি সোনা

খবর টি পড়েছেন : ১৬৬
বাংলাদেশ বিমানের টয়লেটে মিলল ২৩ কেজি সোনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে দুবাইয়ের আবুধাবি ফেরত বাংলাদেশ বিমানের টয়লেট থেকে ২০০টি সোনার বার পাওয়া গেছে। ২৩ কেজি ৪০০ গ্রাম ওজনের সোনার বারগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা। সোমবার ভোরে শাহ আমানতে বিজি-১২৮ নম্বর ফ্লাইটে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদফতর। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশে বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি আবুধাবি থেকে সকাল ৬টা পাঁচ মিনিটে চট্টগ্রামে আসে। ওই বিমানে স্বর্ণের চালান আসার খবর পেয়ে ভোর থেকে শুল্ক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিমান বন্দরে অবস্থান নেয়। যাত্রী ও ক্রুরা নেমে যাওয়ার পর বিমানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিমানের সামনের দিকে দুটি টয়লেটে বিশেষ কৌশলে রাখা ১২টি প্যাকেটে ২০০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন ১১০ গ্রাম। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।
উড়োজাহাজটি বিকাল ৫টায় আবার চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ দীর্ঘ সময়ে বিমান থেকে বারগুলো পাচার হওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা শুল্ক গোয়েন্দা সংস্থার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সব সম্পত্তি ট্রাস্টে দিলেন এরশাদ পরবর্তী সংবাদ মাদ্রাসাছাত্রী রাফি লাইফ সাপোর্টে

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads