ads

সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ৩১৭
সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সামনে কঠিন চ্যালেঞ্জ, তা মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন—সামনে নির্বাচনের চ্যালেঞ্জ, বিরোধী দলের আন্দোলনের চ্যালেঞ্জ, ভিশন ২০৪১ বাস্তবায়নের চ্যালেঞ্জ, আওয়ামী লীগকে সুসংগঠিত করার চ্যালেঞ্জ। সোমবার সকালে মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, ‘এমারটি-৬ মেট্রোরেলের কাজ আগামী বছর সমাপ্ত হবে। বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হচ্ছে। ছয়টি এমআরটি লাইন হবে। এরপর শুরু হবে এমআরটি ওয়ান। রাজধানীর কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২১ কিলোমিটার পাতাল সড়ক ও দশ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড। দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে অচিরেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ কোনো আন্দোলন মোকাবিলা করার শক্তি সামর্থ্য আওয়ামী লীগের আছে। গঠনমূলক সমালোচনাকে তিনি স্বাগত জানান। তবে বিদ্বেষমূলক সমালোচনাকে নয়।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমানত।’ তিনি এ জন্য সবার সহযোগিতা কামনা করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা আহ্বান জানান তিনি।

Shamol Bangla Ads

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবেন না। বসালে এ দেশের জনগণ বসাবেন। অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিজেরাই সমাধান করব।’ আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আড়াই ঘণ্টা পর উদ্ধার ময়মনসিংহ এক্সপ্রেস, ট্রেন চলাচল… পরবর্তী সংবাদ ন্যায়বিচার নিশ্চিতে সরকার সবকিছু করছে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads