ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
মে ৩১, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ

শেরপুরে রাস্তার পাশে ডোবার পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু হয়েছে। ৩১ মে শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে ওই গ্রামের হতদরিদ্র রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১২)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মোখলেছ আলী।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে জমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এসময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন।

লছমনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মোখলেছ আলী জানান, ওই দুই কন্যা শিশুর পিতা আব্দুস সালাম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। আজ দুপুরে পানিতে ডুবে তার দুই কন্যা মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম জানান, পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবর এখনও পাইনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।

Need Ads
error: কপি হবে না!