ads

সোমবার , ৬ জুলাই ২০২৬ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে পাহাড়ধস, নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারে ভারী বর্ষণের ফলে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে আটজন রোহিঙ্গা। গতকাল ৫ জুলাই রবিবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ডি-ব্লকে রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইন বসতঘরের ওপর পাহাড়ের মাটি এসে পড়ে। এতে কামাল হোসাইন ও তাঁর স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাস মারা যান।

Shamol Bangla Ads

অন্যদিকে ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের চাপায় একরাম নামে এক শিশুর মৃত্যু হয়। সর্বশেষ রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ১১ ব্লকে পাহাড়ধসে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন উম্মে হাবিবা, তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও হারুনুর রশিদ।

অপর দিকে ভোর ৪টার দিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধসে আলী আকবর নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় পাহাড়ে চাপা পড়ে একই পরিবারের তিনজন। দ্রুত স্থানীয়রা তাঁদের উদ্ধার করে। পরে আলী আকবরকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং আরও দুই দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!