ads

বুধবার , ২৮ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোন মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার
মে ২৮, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ণ

শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হওয়া জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব মো. রেজাউল করিম হীরা ও তার স্ত্রী সালমা বেগমকে তাদের নিজ বাসায় পোঁছে দিয়েছে জামালপুর সদর থানার পুলিশ। ২৭ মে মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়।

Shamol Bangla Ads

এর আগে, সন্ধ্যা ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাকে জামালপুর সদর থানায় নিয়ে আসে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল।

এর আগে মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

Shamol Bangla Ads

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, শেরপুরে কোন মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৫ (সদর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরবর্তীতে উপদেষ্টা ছিলেন। এছাড়া তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!