ads

মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

স্টাফ রিপোর্টার
মে ২৭, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২৭ মে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ওই বীজ-সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন। ওইসময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি, কৃষক যদি বেঁচে থাকে, কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি হাসে, তাহলে বাংলাদেশ হাসবে।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.টি.এম ফয়জুর রাজ্জাক, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রাজিব সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা গেছে, ঝিনাইগাতীতে খরিপ/২০২৪-২৫ অর্থবছরে (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!