ads

শনিবার , ১৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে দেবরের বাটামের আঘাতে ভাবী নিহত : স্বামী স্ত্রী আটক

খবর টি পড়েছেন : ১৮১
আদমদীঘিতে দেবরের বাটামের আঘাতে ভাবী নিহত : স্বামী স্ত্রী আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

pic-p1-14-06-14আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পবিত্র শবে-বরাতের দিন  শুক্রবার বগুড়ার আদমদীঘিতে দেবরের কাঠের বাটামের আঘাতে ভাবী রিনা (২৪) নিহত হয়েছে। হত্যা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় নিহতের দেবর জামিল হোসেন চঞ্চল (৩২) ও জা রিপা বেগম (২২) কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ব্যাপারে  শনিবার সকালে নিহতের পিতা দুপচাঁচিয়ার খিয়ালি গ্রামের আলা উদ্দীন চাঁন বাদী হয়ে গাদোঘাটের জামাল হোসেনের ছেলে জামিল হোসেন চঞ্চলকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিকেলে চঞ্চলকে আদালতে প্রেরন ও তার স্ত্রী রিপাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান গত শুক্রবার পবিত্র শবে-বরাতের দিন বেলা সাড়ে ১২ টার দিকে আদমদীঘির গাদোঘাট উত্তর পাড়ায় পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে জাহিদুল ইসলামের স্ত্রী ১ সন্তানের জননী রিনা বেগম (২৪) কে তার দেবর চঞ্চল মাথায় কাঠের বাটাম দিয়ে সজোরে আঘাত করে। এতে রিনা জ্ঞ্যান হারিয়ে ফেললে তাকে আশংকা জনক অবস্থায় প্রথমে দুপচাঁচিয়ার ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রিনা মারা যায়। এরপর ময়না তদন্ত ছাড়াই কৌশলে হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ী আসার পর একটি মহল ঘটনাটি ধামা চাপা দিয়ে দাফনের প্রস্ততি নিলে পুলিশ খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করে। এদিকে দেবর চঞ্চলের মস্তিস্ক কিছুটা বিকৃত রয়েছে বলে তার পরিবার দাবী করেন। থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান এই ঘটনায় একটি হত্যা রুজু ও চঞ্চলকে গ্রেফতার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাণীশংকৈলে হাজারো কৃষকের ভোগান্তি : দু’বছর আগে কালভার্টটি… পরবর্তী সংবাদ আদমদীঘিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী সহ ভাংড়ি ব্যবসায়ী…