ads

মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌনে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার
মে ২৭, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

শেরপুরে পৌনে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে আটক করা হলেও বয়স বিবেচনায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৭ মে মঙ্গলবার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আরশাদ আলীর গোডাউন থেকে এসব মালামাল জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদফতর এবং জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। ওইসময় শেরপুর সদর থানার পুলিশ তাদের সহযোগিতা করেন।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের লছমনপুর নয়াপাড়া গ্রামের আরশাদ আলীর গোডাউনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরশাদ আলীর ছেলে আল-জাহিদ হাসানকে (১৯) ১০৩ কেজি পলিথিনসহ আটক করেন তারা। পরে জাহিদের দেখানো মতে তার বাবার গোডাউনে অভিযান চালায় তারা। গোডাউনের বিভিন্ন দরজায় তালা দেয়া থাকলে তালা ভেঙে ভিতরে যান। পরে গোডাউনের একটি অংশে মাটির নিচে একটি গোপন কক্ষের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। ওই গোপন কক্ষের তালা ভাঙলে সেখানে লুকিয়ে রাখা নিষিদ্ধ পলিথিন ভর্তি ১৭ টি বস্তা উদ্ধার করা হয়। গোডাউনের একাধিক জায়গা থেকে মোট ২ হাজার ৭৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। পরে আরশাদ আলীর এইচএসসি পড়ুয়া ছেলে জাহিদকে বয়স বিবেচনায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে শেরপুর পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক সুশীল কুমার দাস বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা লছমনপুর এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় আরশাদ আলীর গোডাউন থেকে ২ হাজার ৭৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এই গোডাউনের নিচে আমরা একটি গোপন কক্ষের সন্ধান পাই। সেখান থেকে ১৭ বস্তা পলিথিনসহ এসব পলিথিন জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় পৌনে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করি। এ সময় আরশাদ আলীর ছেলের বয়স বিবেচনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!