ads

মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানে সেরা ক্রিকেটেই খেলবে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৭, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

সিরিজ জয়ের সুখ স্মৃতি নিয়ে পাকিস্তানে যাওয়ার আশা করেছিল বাংলাদেশ। তবে লিটন দাসের নেতৃত্বাধীন দলের আশা ভেস্তে দেয় সংযুক্ত আরব আমিরাত। যেকোনো সংস্করণে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে তারা।

Shamol Bangla Ads

সহযোগী দলের কাছে হেরে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে বাংলাদেশ।
সমালোচকদের জবাব দিতে হলে তাই জয় ছাড়া বিকল্প নেই লিটন-জাকের আলি অনিকদের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বেশ কজন ক্রিকেটার চোটে ছিটকে গেছেন।

তবে এমন কঠিন সময়েও আশাহত হচ্ছেন না ফিল সিমন্স। আগামীকাল শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দারুণ করবে বলেই জানিয়েছেন তিনি।
তার মতে, এখনই সেরা ক্রিকেট খেলার সময়। বাংলাদেশি কোচ বলেছেন, ‘পাকিস্তানকে টি–টোয়েন্টিতে হারানোর জন্য এটাই সেরা সময় কি না জানি না। তবে আমার মনে হয়, সেরা খেলার এটাই সময়। পাকিস্তান সব সময় ভয়ংকর দল। আজ খারাপ খেললে, কাল আবার আলাদা হয় যাবে। আপনারা বলছেন পাকিস্তান ভালো খেলছে না, কিন্তু পাকিস্তান পাকিস্তানই।’

Shamol Bangla Ads

আরব আমিরাতের হার দলকে আত্মবিশ্বাসী করে তুলবে বলে জানিয়েছেন সিমন্স। গতকাল লাহোরে অনুশীলন শেষে ওয়েস্ট ইন্ডিজের কোচ বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হারটা ছিল কঠিন। তবে কখনও কখনও এসবই দলকে চাঙা করে তোলে। আশা করি, দলকেও তা্ই করবে। আমাদের মনোবল দুর্দান্ত।’

খেলোয়াড় হিসেবে পাকিস্তান সফরে অনেকবারই গিয়েছেন সিমন্স। পিএসএলের দল করাচি কিংসের কোচও ছিলেন তিনি। সবমিলিয়ে পাকিস্তানের উইকেট, কন্ডিশন তার ভালোই জানা। বাংলাদেশের কোচ হিসেবে দেশটিতে গিয়ে তাই স্মৃতিতে ডুব দিলেন তিনি, ‘পাকিস্তানে সবই সোনালি স্মৃতি। পাকিস্তানে খেলোয়াড়ি জীবনে উপভোগ করেছি। বেশ স্বাধীনতা ছিল বাইরে যাওয়ার। করাচিতেও (পিএসএল) উপভোগ করেছি। সব সময় এখানে আসতে মুখিয়ে থাকি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!