ads

রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ের পর মেহজাবীনের ‘বিশেষ দিন’

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার ২ দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক-বিজ্ঞাপনে মন জয় করেছেন দর্শকের। শুধু ছোট পর্দাতেই নয়, বড় পর্দায়েও অভিষিক্ত হয়ে জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী। এর পাশাপাশি মেহজাবীনের ব্যক্তিগত জীবনও আলোচনায়। মাস কয়েক আগে মেহজাবীনের দীর্ঘ ১৩ বছরের প্রেমের পূর্ণতা পায়; বিয়ে করেন পরিচালক আদনান আল রাজীবকে। এদিকে ১৯ এপ্রিল শনিবার ছিল মেহজাবীনের জন্মদিন। অর্থাৎ বিয়ের পর প্রথম জন্মদিন উপভোগ করলেন এই অভিনেত্রী।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, বিয়ের পর পরই শ্বশুরবাড়িতে উঠেছি। এবারের জন্মদিন যথারীতি স্বামীর বাড়িতে যেমন সময় কাটবে ঠিক তেমনি আমার বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও দিনটি বিশেষভাবে উদযাপন করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।

গত ২৩ ফেব্রুয়ারি দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন মেহজাবীন চৌধুরী। পরিচালক রাজিব আল আদনানকে বিয়ে করে এখন সুখের দাম্পত্য তাদের।

Shamol Bangla Ads

মেহজাবীনের অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।

Need Ads
error: কপি হবে না!