ads

রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিউইদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স ভারত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

লক্ষ্য নাগালে পেয়ে শুরুতেই ম্যাচের শেষ লিখে দেওয়ার মতো শুরু করেন রোহিত শর্মা।কিন্তু তার বিদায়ে ম্যাচে ফেরার আভাস দেয় নিউজিল্যান্ড। কিন্তু দুবাইয়ের ধীর উইকেটে তার ইনিংসই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। মধ্যে শ্রেয়াস আইয়ার, কেএল রাহুলরা কার্যকরী ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা এনে দিয়েছেন। ৯ মার্চ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ভালোই শুরু করেছিল তারা। ওপেনিং জুটিতে যোগ করেছিল ৫৭ রান। কিন্তু ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে ৭ উইকেটে ২৫১ রানের বেশি করতে পারেনি ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে পরাজিত হওয়া নিউজিল্যান্ড।

Shamol Bangla Ads

দলটির হয়ে ওপেনার রাচিন রবীন্দ্র ২৯ বলে ৩৭ রান করেন। ৪ টি চার ও একটি ছক্কা মারেন তিনি। চারে নামা ড্যারেল মিশেল সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। ১০১ বলের ইনিংস তিনি ৩ টি চারের শটে সাজান। গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল লোয়ারে কার্যকরী ২ ইনিংস খেলে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। ফিলিপস খেলেন ৫২ বলে ৩৪ রানের ইনিংস। ব্রেসওয়েল ৪০ বলে ৫৩ রান করেন। ৩ টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ২৫১ রানে থামে কিউইরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!