ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীমঙ্গলে টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বইছে শ্রীমঙ্গলে। ১০ ফেব্রুয়ারি সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর সিলেট শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গল এর আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, সোমবার আমরা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছি। এটিই আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। গতকাল এবং এর আগের দিন শনিবার শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ১০ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। তিনি আরও বলেন, কুয়াশা কারণে সূর্যের তীব্রতার দেখা নেই। ফলে শীত কাটছে না, অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা আমেজ। বসন্ত ধীরে ধীরে প্রকৃতিতে আসার সাথে সাথেই তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানান তিনি।

Shamol Bangla Ads

এদিকে দেশের এক বিভাগের ২/১ জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!