ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হৃদয়ের প্রশংসায় বিশ্লেষকরা, পাকিস্তানিদের শেখার পরামর্শ রমিজের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কোনো বিভাগেই সেভাবে দাপট দেখাতে পারেনি নাজমুল হোসেন শান্তরা। ৬ উইকেটে হারের ম্যাচে একমাত্র প্রাপ্তি হয়ে আছে তাওহিদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরি। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর চাপের মুখে জাকের আলি অনিকের সঙ্গে ২০৬ বলে রেকর্ড ১৫৪ রানের জুটি গড়েন। জাকের ফিফটির পর ফিরলেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হৃদয়।

Shamol Bangla Ads

ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৬টি চার ও ২টি ছক্কায় ১১৮ বলে ১০০ রান করেন হৃদয়। এমন ইনিংসে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্লেষকদের। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ম্যাচ চলাকালীন সময় এক্স-বার্তায় হার্শা লিখেছিলেন, ‘তাওহিদ হৃদয়ের কথা অনেক দিন ধরে শুনে আসছি। কিন্তু সেভাবে কিছু করতে পারেনি। আজ নিজের জাত চিনিয়েছে হৃদয়।’

হার্শার সাথে সুর মিলিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ রমিজ বলেন, ‘বাংলাদেশ যে অবস্থায় ছিল, তাতে মনে হয়েছিল ১শ রানও করতে পারবে না। ঐ অবস্থা থেকে হৃদয় ও জাকেরের ব্যাটিং ছিল অসাধারণ। দারুণ জুটি গড়েছে তারা। ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে ব্যাট হাতে লড়াই করা এবং সেঞ্চুরি করা দুর্দান্ত ব্যাপার।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘হৃদয় বড় শট খেলতে পারে, আগ্রাসী মনোভাব আছে। মিডল অর্ডারে অমূল্য সম্পদ পেয়েছে বাংলাদেশ। এই ইনিংসের পর সে আরও অনেক দূর যাবে। ভারতের মত দলের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি অনেক বড় ব্যাপার।’

হৃদয় ও জাকেরের পার্টনারশিপ থেকে পাকিস্তানকে শেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাকের এবং হৃদয়ের জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে। ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে তারা যেভাবে মানিয়ে নিয়েছে এবং ইনিংসকে টেনে নিয়েছে সেটা অনেক বড় দৃষ্টান্ত। পাকিস্তানের কথা আমি এ জন্য বলছি পাকিস্তান এরপর বাংলাদেশের বিপক্ষে খেলবে। ভারতের সঙ্গেও ম্যাচ আছে। ফলে নিজেদের ভুল থেকে শেখাটা খুবই জরুরি।’

এদিকে, ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপ মনে করেন, শুভমান গিল ও তাওহীদ হৃদয় আগামী দিনে বিশ্ব ক্রিকেট শাসন করতে পারেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!