ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যতদিন ডেভিল দূর না হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেছেন, যতদিন ডেভিল দূর না হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে। যারা শয়তান তারাই ‘ডেভিল হান্ট’ অপারেশনে ধরা পড়বে। তারা ছোট বা বড় মাপের শয়তান কিনা তা বিবেচনা করা হবে না।

Shamol Bangla Ads

১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই বলেন তিনি।

তিনি আরও বলেন, ভারতের মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে দেশের সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে। দেশের মানুষের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চালানো তাদের অপতৎপরতাও রুখে দেয়া সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে সচেতন হওয়ারও আহবান জানান তিনি। তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে যারা চাকরি হারিয়েছে তাদের আর চাকরি ফেরত দেয়ার কোন চিন্তাভাবনা নেই।

Shamol Bangla Ads

দেশে সারের সংকট নেই জানিয়ে উপদেষ্টা বলেন, কিছু ডিলার কৃষকদের থেকে সারের দাম বেশি রাখছে। সরবরাহ বেশি থাকায় রমজানে জিনিস পত্রের দাম স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!