ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। ১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নির্বাচনের দিন-তারিখ নিয়ে আলাপ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ওই কথা জানান নজরুল ইসলাম খান।

Shamol Bangla Ads

এ দিন বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান ছাড়াও ওই দলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও ছিলেন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এএম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ অংশ নেন।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব সরকারের। আগামীকাল (সোমবার) প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের (বিএনপি) আলোচনা আছে। আমরা সেখানে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব।’

Shamol Bangla Ads

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, এই মুহূর্তে নির্বাচন কমিশনের কার্যক্রম এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছ থেকে যতটুকু জেনেছি, ভোটার হালনাগাদসহ চলতি বছরের মে মাসের মধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। সেটা হলে প্রস্তুতি শেষ করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।’

এ সময় এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘আমরা (বিএনপি) যদি মনে করি সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, তাতে আমরাও বাধা দেব।’

Need Ads
error: কপি হবে না!