ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ৪:১৫ অপরাহ্ণ

Nihotoচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মমিনপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ঝড়– সর্দার (৬৫) নামের এক বৃদ্ধ ভিখারীর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার মমিনপুর গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে। ২২ জানুয়ারী বুধবার রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Shamol Bangla Ads

রেলওয়ে পুলিশের উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সউদ কবির জানান, বুধবার বিকাল ৩টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭৬১ নম্বর আপ সাগরদাড়ী এক্সপ্রেসে চুয়াডাঙ্গার মমিনপুর রলস্টেশনের ক্রসিংয়ের নিকট পৌঁছায়। এসময় ঝড়– সর্দার রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের আত্মীয়স্বজন পুলিশকে জানিয়েছে, ‘কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। তারা কোনো মামলা করবে না।’

Need Ads
error: কপি হবে না!