ads

বুধবার , ২০ মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তোমার মনে আমার জন্য জায়গা রেখো : মেহজাবীন

শ্যামলবাংলা ডেস্ক
মে ২০, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। নিজের সাবলীল অভিনয় দিয়েই নয়, বরং ফ্যাশন সচেতনতা ও দারুণ স্টাইল স্টেটমেন্টের কারণেও সবসময় থাকেন আলোচনার শীর্ষবিন্দুতে।

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীনের উপস্থিতি মানেই ভক্ত-অনুরাগীদের জন্য নতুন কোনো চমক। এবার অবকাশ যাপনের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে তার চমৎকার ফ্যাশনেবল লুক আর দারুণ সব লোকেশন মুহূর্তেই লুফে নিয়েছেন নেটিজেনরা। ভ্রমণের এই মনোমুগ্ধকর ছবিগুলোর সঙ্গে মেহজাবীন ক্যাপশনে লিখেছেন, ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।’

প্রিয় অভিনেত্রীর এমন মিষ্টি আবদার আর বৈচিত্র্যময় ক্যাপশন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে। ভক্তরা যেমন তার রূপের প্রশংসা করছেন।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!