ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন, কখন কোথা থেকে ছাড়বে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে ১৪টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ইজতেমার পুরো সময়জুড়ে এই ট্রেনগুলো পরিচালিত হবে। বুধবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

আগামীকাল শুক্রবার জুমা স্পেশাল নামে ২টি ট্রেন চালানো হবে। জুমা স্পেশাল-১ ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে, আর জুমা স্পেশাল-২ বেলা ৩টায় টঙ্গী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩টা ৪৫ মিনিটে।

শনিবার জামালপুর ও টাঙ্গাইল থেকে ২টি বিশেষ ট্রেন পরিচালিত হবে। প্রথম ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুর থেকে ছেড়ে দুপুর ২টা ১৫ মিনিটে টঙ্গী পৌঁছাবে, আর দ্বিতীয় ট্রেনটি দুপুর ১২টায় টাঙ্গাইল থেকে ছেড়ে দুপুর ১টা ২০ মিনিটে টঙ্গী পৌঁছাবে।

Shamol Bangla Ads

রবিবার আখেরি মোনাজাত উপলক্ষে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে। ঢাকা থেকে টঙ্গীর উদ্দেশ্যে ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকা-টঙ্গী স্পেশাল-১, ভোর ৫টায় ঢাকা-টঙ্গী স্পেশাল-২, ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ এবং ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ছেড়ে যাবে।

ফেরার পথে টঙ্গী থেকে সকাল ৮টা ৩৫ মিনিটে টঙ্গী-ঢাকা স্পেশাল-১, সকাল ৯টা ৪২ মিনিটে টঙ্গী-ঢাকা স্পেশাল-২, সকাল ১০টা ৪০ মিনিটে টঙ্গী-ঢাকা স্পেশাল-৩, সকাল ১১টা ৭ মিনিটে টঙ্গী-ঢাকা স্পেশাল-৪, দুপুর ১২টা ২০ মিনিটে টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১ এবং দুপুর ১২টা ৫০ মিনিটে টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২ ছেড়ে যাবে।

Need Ads
error: কপি হবে না!