ads

বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্মহত্যা করেছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন, ধারণা ডিবির

খবর টি পড়েছেন : ৪৪৭
আত্মহত্যা করেছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন, ধারণা ডিবির
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তার মৃত্যুর তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন-অর রশীদ। ১৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

Shamol Bangla Ads

মোহাম্মদ হারুন-অর রশীদ বলেন, ঘটনার তদন্ত করে ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে এটি প্রতীয়মান হয়েছে যে ফারদিন আত্মহত্যা করেছেন।

এদিকে ফারদিনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে জানিয়েছে র‌্যাব। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকেছে এলিট ফোর্স।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পাশাপাশি র‌্যাবও আলোচিত এই মামলাটির ছায়া তদন্ত করে আসছিল। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সন্ধ্যা সাড়ে ৭টার সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন ফারদিন। এর পর থেকেই নিখোঁজ হন তিনি। পরে ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা করে লাশ গুম করার অভিযোগে রামপুরা থানায় মামলা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিসিবির জন্য ২ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন… পরবর্তী সংবাদ একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হচ্ছে : ওবায়দুল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads