ads

শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সাবেক এমপি রুবেল

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৫, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের পানিতে সৃষ্ট বন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত ২০টি গ্রামের ৩০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ায় বেড়েছে তাদের দুর্ভোগ । দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এদিকে বন্যার্তদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি হাত বাড়িয়েছে রাজনৈতিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

Shamol Bangla Ads

৫ অক্টোবর শনিবার উপজেলার সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের সাতটি স্থানে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ৩শ জনের মাঝে নগদ ১লাখ টাকা বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ওইসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

Shamol Bangla Ads

 

Need Ads
error: কপি হবে না!