ads

মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুধবারের মধ্যে শরিকদের আসন জানানো হবে : কাদের

খবর টি পড়েছেন : ৫৯৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগির বিষয়টি আগামীকাল বুধবারের মধ্যে নিষ্পত্তি হবে। শরিকরা কে কোন আসন পাচ্ছেন সেটাও তখন জানা যাবে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান কাদের।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আসন ভাগাভাগির সিদ্ধান্ত হবে। ১৪ দলের নেতারা সন্তুষ্ট কি না সেটা আমাদের দেখার বিষয় নয়। রাজনীতিতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জোটের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জোটের সভাপতি ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন। রাতেই ওই বৈঠকের বিষয়ে জানাতে প্রেস ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা হয়নি।

Shamol Bangla Ads

মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গতকালের বৈঠকে কেউ অযৌক্তিক কিছু চায়নি। অযৌক্তিক বলে কিছু নেই। তারা চাইতেই পারে। আমরা দেব বাস্তবতার নিরিখে। নির্বাচনে আমাদের জিততে হবে। স্বতন্ত্রের জায়গায় স্বতন্ত্ররা থাকবেন।’

জাতীয় পার্টির সঙ্গে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কি না জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমাদের কথা হচ্ছে। তাদের আসনে আওয়ামী লীগের প্রার্থী থাকবে কি না সেটা আলোচনায় ঠিক হবে। কাদের বলেন, গতকালের বৈঠকে রাজনৈতিক আলোচনাও হয়েছে। আসন ভাগাভাগি এমন কিছু না। এটা আলোচনা হতেই থাকবে। ভৌগোলিক রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনী দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত বিজিবি : মহাপরিচালক পরবর্তী সংবাদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অবশ্যই সবার…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads