ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমভাবে হত্যাসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন অন্যান্যরা বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

এসময় বক্তাগণ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার রেখে যাওয়া সন্ত্রাসীরা এখনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জে এ জঘন্য সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা। এ সন্ত্রাসীদের ছাড় দিলে জাতিকে চরম মূল্য দিতে হবে। তাই আমরা আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

Need Ads
error: কপি হবে না!