ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাইগারদের ২০২০ সালের সূচি

খবর টি পড়েছেন : ১৭০
টাইগারদের ২০২০ সালের সূচি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের এ বছর আর কোন খেলা নেই । ডিসেম্বরে বিপিএল দিয়েই এ বছরের যাত্রা সমাপ্ত করবে টাইগাররা। আর নতুন বছরে টাইগারদের সিরিজ শুরু হবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। আর যেখানে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ২ টি টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে পাকিস্তান চাইছে ভেন্যু নিজেদের মাঠে করার। ওই সিরিজ অনুষ্ঠিত হবে ২০২০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে।

Shamol Bangla Ads

এরপর ফেব্রুয়ারিতে ২ টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা থাকলেও সেটি অবশ্য হচ্ছেনা। সেই সিরিজটি হবে জুন-জুলাইয়ে। পরের মাসে ১ টেস্ট ও ৫ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।

মে মাসে ১ টেস্ট, ৩ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আয়্যারল্যান্ড যাবে টাইগাররা। সেখান থেকে ফিরে জুলাইয়ে শ্রীলঙ্কায় যাবে ৩ টেস্ট খেলতে। আগস্টে ২ টেস্ট খেলতে ঢাকায় আসবে কিউইরা।

Shamol Bangla Ads

সেপ্টেম্বরে পাকিস্তানে বসবে এশিয়া কাপের আসর। শেষ করেই অক্টোবরে এবার নিউজিল্যান্ডে পাড়ি জমাবে টাইগাররা। সফরে খেলবে ৩ টি-টোয়েন্টি।

এরপর অক্টোবরে অস্ট্রেলিয়ার বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ৩টি ওয়ানডে খেলে বছর শেষ করবে টাইগাররা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের বিষয় : সেনাপ্রধান পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে যুবলীগ নেতা‌দের সাক্ষাৎ