ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালে বেনাপোল বন্দরে সরকার ৩ দিনে রাজস্ব হারাবে ৩০ কোটি টাকা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৮, ২০১৩ ৬:২০ অপরাহ্ণ

benapolইয়ানুর রহমান : ১৮ দলের ডাকা হরতালের কারনে বেনাপোল স্থল বন্দরের ৩ দিনে সরকার রাজস্ব আদায়ে ৩০ কোটি টাকা এবং ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীরা পড়েছে মহাবিপাকে। সরকারের প্রতিদিনের টার্গেট ১০ কোটি টাকা সে অনুযায়ি পন্য খালাস না হলে তিন দিনে রাজস্ব ক্ষতি হবে ৩০ কোটি টাকা।
রবিবার সকাল থেকে হরাতালের কারনে বন্দর থেকে কোন মালামালের পরিবহন ছেড়ে যায়নি। ফলে বন্দরের গেট সহ ভারতের পেট্রোপোল পর্যন্ত দেখা দিয়েছে যানজটের।
বেনাপোল কাষ্টমস সুত্র জানায়, অফিসের কাজ ঠিকমতো হলেও হরতালের কারনে আমদানি কারকগন তাদের মালামাল খালাস করছে না। এদিকে গত কালের খালাসকৃত পন্য দেরিতে ট্রাক লোড হলে ও তারা দেশের বিভিন্ন জায়গায় সময়মতো পৌঁছাতে পারবে না বলে বেনাপোল বন্দর গেটে অপেক্ষা করছে। ফলে দেখা দিয়েছে পন্য জটের।
বেনাপোল চেকপোষ্টের কার্গো শাখার কাষ্টমস ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, হরতালের কারনে ভারত থেকে পন্য বোঝাই পরিবহন আসলেও বেনাপোল বন্দর গেটে যানযটের কারনে মাল আনলোড করতে না পারায় বন্দর থেকে সারি সারি ট্রাক পেট্রোপোল পর্যন্ত অপেক্ষা করছে মাল ডেলিভারির জন্য।
অপরদিকে বেনাপোল সিএন্ড এফ এজেন্ট এর সভাপতি আলহাজ্ব শামছুর রহমান জানান, পন্য জটের কারনে মালামাল লোড আনলোড করতে না পারায় প্রতিদিন ট্রাক ড্রাইভারদের ২০০০ হাজার টাকা করে আমদানি-রফতানি কারকদের আমদানি রফতানি পন্য বোঝাই ট্রাকের ডেমারেজ গুনতে হবে।
সবচেয়ে বেশী অসুবিধায় পড়েছে ভারত থেকে ফেরা পাসপোর্টযাত্রীরা । বেনাপোল থেকে দুর পাল­া এবং লোকাল কোন বাস ছেড়ে না যাওয়ায় তারা বেনাপোল পরিবহন কাউন্টারে অলস সময় পার করছে। অনেকে আবার স্থানীয় হোটেলে সীট বুক করে বাড়ি ফেরার আসায় সময় কাটাচ্ছে। সবচেয়ে বেশী অসুবিধায় পড়েছে ভারত থেকে ডাক্তার নিয়ে ফিরে আসা রোগিরা। কারন, অনেকের চিকিৎসা শেষে টাকা পয়সা শেষ হওয়ায় রোগি নিয়ে পরিবহন কাউন্টারে সময় কাটাচ্ছে।
বেনাপোল কাষ্টমস সুপার অমল ঘোষ জানান, বেনাপোল কাষ্টমস এবং বন্দর সহ সকল প্রকার ব্যাংক বিমা অফিস খোলা থাকলেও বন্দর থেকে আমদানিকৃত পন্য বোঝাই কোন ট্রাক ছেড়ে না যাওয়ায় কাজকর্ম বিঘিœত হচ্ছে। আর সরকার ও ৩ দিনের হরতালের কারনে ৩০ কোটি টাকার রাজস্ব হারাবে।
বেনাপোল বন্দরের পরিচালক তোফাজ্জেল হোসেন জানান, বন্দরের কার্যক্রম স্বভাবিক ভাবে চললে ও আমদানি কারকরা ঝুকি নিয়ে তাদের মালামাল খালাস করে নির্দিষ্ট গন্তব্য না যাওয়ার কারনে বন্দর গেটে পন্য জটের সৃষ্টি হয়েছে।
আমদানি কারক লুনা ট্রেডিংয়ের মালিক বজলূর রহমান জানান, হরতালের কারনে তাদের আমদানিকৃত মাল সময়মতো কলকারখানায় পৌছে দিতে না পারলে কলকারখানার উৎপাদন কমে যাবে। বেনাপোল বন্দর দিয়ে দেশের শিল্প কারখানা গার্মেন্টস এর সিংহ ভাগ মাল আসে ভারত থেকে। সময়মতো মালামাল পৌছানো না গেলে বিদেশে সমযমতো মাল রফতানি করতে না পারলে বিদেশী আমদানিকারকরা তাদের অর্ডার বাতিল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!