ads

শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আস্থা প্রকল্পের যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ

শেরপুর জেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে আস্থা প্রকল্পের নালিতাবাড়ী উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী যুব ফোরামের আহ্বায়ক কৌশিক ইকবাল আকাশের সভাপতিত্বে এবং আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক ফিরোজ আহমেদের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

যুব ফোরাম, নালিতাবাড়ীর আহ্বায়ক কৌশিক ইকবাল আকাশ ক্যারিয়ার গঠনে নালিতাবাড়ী ত্যাগ করার কারণে অব্যাহতি নেন। যুব ফোরাম এর পক্ষ থেকে তাকে বিদায় জানানো হয়।পরে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যুব ফোরাম সদস্য রবিউল ইসলামকে ১৮-৪ ভোটে পরাজিত করে নতুন আহ্বায়ক নির্বাচিত হন অভিজিৎ সাহা।

Shamol Bangla Ads

সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও যুব ফোরামের কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক সুজন চন্দ্র, সারোয়ার হোসেন, রবিউল ইসলাম, অর্পিতা সূত্রধর, ফিল্ড অফিসার সাইকা উম্মাশী প্রমুখ। ত্রৈমাসিক সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। বিশেষ করে যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক আবাসিক প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Need Ads
error: কপি হবে না!