সাতক্ষীরা প্রতিনিধি :সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদী সংলগ্ন বয়ারসিং এলাকা থেকে দুই বনদস্যুকে আটক করেছে কোষ্টগার্ড ও বনবিভাগের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি পাইপগান ও ৫ রাউন্ড তাজা গুলি। আটককৃত বনদস্যুরা হল, শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আকবর আলী তরফদারের ছেলে বনদস্যু আব্দুল্লাহ আল মামুন (২৮) ও একই এলাকার ওমর আলী মোল্যার ছেলে মোঃ বাবু (৩৩)। বনদস্যুদের হাতে আহত হয় এ সময় ৪ জেলে। আহত জেলেরা হলেন, শফিকুল ইসলাম, সোবহান , রবিউল ইসলাম ও আবু সামা।
আহত জেলেরা জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদী সংলগ্ন বয়ারসিং এলাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে একদল বনদস্যু জেলেদের উপর হামলা চালিয়ে জেলে প্রতি ৫ হাজার টাকা মুক্তিপনের দাবীতে তাদেরকে অপহরন করার চেষ্টা করলে জেলেরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। একপর্যায়ে বনদস্যুরা তাদেরকে মারপিট শুরু করে ও ২ রাউন্ড ফাকা গুলি বর্ষন করে । পরে কোষ্টগার্ড ও বনবিভাগের সদস্যরা সেখানে যেয়ে বনদস্যু মামুন ও বাবুকে আটক করে এবং তাদের কাছ থেকে ২টি পাইপগান ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ সময় অন্য বনদস্যুরা পালিয়ে যায়। বনদস্যুদের হাতে এ সময় আহত হয় ৪ জেলে। আহতরা শ্যামনগর স্বস্থ্য কমপে¬ক্সে ভর্তি রয়েছে।
শ্যামনগর থানার ওসি সাগীর মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক বনদস্যুদেরকেও শ্যামনগর স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।




