শ্যামলবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫০ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬৯ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৬ হাজার ৬৬০ জন। এছাড়া নতুন করে ২৪৫ জনসহ মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১২ মে মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ওইসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।









