ads

বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
আগস্ট ২৯, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ

‌‘অংশগ্রহণমূলক গণতন্ত্র, শান্তি সামাজিক সম্প্রতি’ বিষয়ক প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেনারী হাসপাতালের সেমিনার কক্ষে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় উপজেলা যুব ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের কর্মকর্তা ডা, মেহেদী হাসান।

Shamol Bangla Ads

স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক শামিম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, প্রভাষক ও কবি আবুল কালাম আজাদ, নারী উদ্দ্যোক্তা জেরিন আক্তার, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা ও শাহীন মিয়া প্রমুখ।

Shamol Bangla Ads

সমাবেশে বক্তারা অংশগ্রহণমূলক গণতন্ত্র, শান্তি ও সামাজিক সম্প্রতি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্টানে সহযোগিতা করেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাসী। নাগরিক সংলাপে অংশ নেন যুব ফোরামের সদস্য সদস্যাসহ সুধিবৃন্দ্ব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!