শেরপুরের নালিতাবাড়ীতে অভারটেক করে আসা দ্রুতগতির ট্রাক চাপায় মোয়াজ্জেম (১৮) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন । ওই ঘটনায় আহত হয়েছেন আহত হয়েছে আরও দুই আরোহী। ১৬ আগস্ট শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের নয়ানিকান্দা বাইপাস এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদী গ্রামের ছামাতুল্লার ছেলে। আহতরা দুই মোটরসাইকেল আরোহী শামীম (১৮) ও জাহিদ (১৯) একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদী এলাকার তিন বন্ধু মোয়াজ্জেম, শামীম ও জাহিদ মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী আসছিল। পরে সন্ধ্যার দিকে নালিতাবাড়ী পৌরশহরের নয়ানিকান্দা বাইপাস এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের অতিক্রম করছিল। একই সময় আরও একটি বিপরীতগামী ট্রাক অন্য ট্রাকটিকে ওভারটেক করে আসতে চাইলে মোটরসাইকেলের সামনে চলে আসে।
এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সামনে একটি হাঁস পড়ে যায়। হাঁসটিকে বাঁচাতে আকস্মিক মোটরসাইকেলের ব্রেক কষলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মোয়াজ্জেম ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত হয় শামীম ও জাহিদ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতদের শেরপুর সদর হাসপাতাল এবং নিহতকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




