খবর টি পড়েছেন : ৬৮৫
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে শেরপুরের নালিতাবাড়ীর সন্তান আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমানকে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত করায় কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন রবিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন ওই শুভেচ্ছা মিছিলের আয়োজন করে।
শুভেচ্ছা মিছিলটি নালিতাবাড়ী শহীদ নাজমুল স্মৃতি কলেজের সামনে থেকে শুভেচ্ছা মিছিলটি বের হয়ে শহরের বাইপাস সড়ক প্রদক্ষিণ করে।
ওইসময় নালিতাবাড়ী উপজেলা কৃষকদলের আহবায়ক মো. মোক্তার হোসেন, সদস্য সচিব সোহেল রানা বাচ্চু, নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহবায়ক ফরিদ আলম, যুগ্ম আহবায়ক আবু সুৃফিয়ান সানি, নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবীর, শহর যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান নয়নসহ বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




