ads

শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের ৩ নেতা বহিষ্কার

খবর টি পড়েছেন : ৩০৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন যুবদল নেতা ইসমাইল হোসেন, মো. আসিফ এবং জুয়েল খান। শনিবার যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে জাতীয়তাবাদী যুবদল পল্লবী থানার ৬নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রুপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির ইন্ধন দেওয়ার সন্দেহে পল্লবী থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ, পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি রজিব হোসেন পিন্টু, পল্লবী থানা যুবদল নেতা মো. পিয়াস ও ২নং ওয়ার্ড পল্লবী থানা যুবদল নেতা মো. মনির শোকজ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় যুবদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী দায়িত্বরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ল পরবর্তী সংবাদ দেশ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদ মন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads