শেরপুরের ঝিনাইগাতীদে একটি পুরাতন কার্টন বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২ জুন বুধবার বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাটাখালি ব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রাকের সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওই সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কাটাখালি ব্রিজের কাছে ঝিনাইগাতী থেকে ঢাকাগামী একটি পুরাতন কার্টন বোঝাই ট্রাকে হঠাৎ করেই আগুন লেগে যায়। এই দৃশ্য দেখে অন্যান্য যানবাহনের চালকরা ট্রাক ড্রাইভারকে সংকেত দিলে ট্রাক থামায়। পরে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিভানের চেষ্টা করে।
পরে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নিয়ন্ত্রণের সময় শেরপুর ঝিনাইগাতী সড়কে যানজটের সৃষ্টি হয় এতে প্রায় দুই ঘণ্টা চলাচল বন্ধ থাকে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রাকের উপরে বসে থাকা কারো সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্র জানায়।
আগুন লাগার পর ট্রাক চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, আগুন লাগার ঘটনায় তারা আতঙ্কিত হয়ে ট্রাক ছেড়ে অন্যত্র চলে যায়।




