ads

মঙ্গলবার , ১১ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইয়েমেনে নৌকাডুবে ৩৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১১, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ

ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী বন্দর শহর এডেনে নৌকা ডুবে নিহত হয়েছেন ৩৮ জন অভিবাসনপ্রত্যাশী। পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ১০০ জন।

Shamol Bangla Ads

সোমবার পূর্ব এডেনের শাবওয়া প্রশাসনিক অঞ্চলে ঘটেছে এই ঘটনা। এই অভিযাত্রীদের সবাই আফ্রিকার ‘হর্ন অব অফ্রিকা’ অঞ্চলের চার দেশ ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি ও সোমালিয়ার বাসিন্দা।’

এডেনের রুদুম অঞ্চলের প্রশাসনিক প্রধান হাদি আল খুরমা রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, ‘মৎসজীবী এবং স্থানীয় লোকজনের সহায়তায় এই ৩৮ জনের দেহ এবং ৭৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জীবিতরা জানিয়েছেন, তাদের আরও ১০০ জন সহযাত্রী এখনও নিখোঁজ। আমাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতিসংঘকেও এসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

তুরস্ক ও লিবিয়ার পাশপাশি সম্প্রতি ইয়েমেনের এডেন বন্দর শহরও সাগরপথে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের ভিড় বাড়ছে। এই অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা।

জাতিসংঘের তথ্য অনুসারে, গত বছর আফ্রিকা ও এশিয়া থেকে এডেন বন্দরে এসেছেন অন্তত ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী। তাদের সবারই লক্ষ্য লোহিত সাগর পাড়ি দিয়ে ইউরোপে গমন। সূত্র : রয়টার্স

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!