ads

বুধবার , ১ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লন্ডন গেলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭২
লন্ডন গেলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে ১ মে বুধবার লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ১৫ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাঈদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
যুক্তরাজ্যে এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। খবর: বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহান মে দিবস আজ পরবর্তী সংবাদ উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘ফণী’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads