ads

রবিবার , ২ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ দিনের ব্যবধানে ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ কয়েকটি অঞ্চল

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ

মাত্র চারদিনের ব্যবধানে ফের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। ২ জুন রবিবার দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

Shamol Bangla Ads

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪১ কিলোমিটার দূরে। তবে ঢাকাসহ খাগড়াছড়ি, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেটে মৃদুভাবে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মিয়ানমারের সাগাইং, মনিওয়া থেকে ৯৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।

Shamol Bangla Ads

এর আগে গত ২৯ মে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!