ads

রবিবার , ২৬ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পী সমিতির পদ ফেরত চেয়ে আদালতে ডিপজল

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৬, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

মাত্র কিছুদিন আগেই শেষ হয়েছে শিল্পী সমিতির নির্বাচন। এর মধ্যেই নানা তর্ক-বির্তক ও সমালোচনাও সৃষ্টি হয়েছে। সাধারণ সম্পাদক পদ নিয়ে ডিপজল-নিপুন জড়িয়ে পড়েছেন যুদ্ধে। যদিও শিল্পীদের সরাসরি ভোটে নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজলই। তাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনে সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন তিনি। ২৬ মে রবিবার সকালে ডিপজলের আইনজীবী এ কে খান উজ্জল গণমাধ্যমকে ওই বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তিনি গণমাধ্যমকে জানান, নিপুণের করা রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ করা হয়েছে। এ জন্য ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা এবং মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। তবে কেন শুধুমাত্র ডিপজলের সম্পাদক পদ স্থগিত করা হয়েছে, এটি আইন বহির্ভূত।
এর আগে পদ স্থগিতের প্রতিক্রিয়ায় ডিপজল বলেছিলেন, আইনের প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন এখানে কিছু বলার নাই। তবে বিষয়টি নিয়ে কমিটির সঙ্গে আলোচনা করে আমরা চেম্বার জজ আদালতে যাব।

উল্লেখ্য, ২ বছর আগেও শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হন নিপুণ। ওইবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানকে নিয়ে। এবার পুরো শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। ১৫ মে বুধবার নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় শিল্পী একটি রিট আবেদন করেন। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

Shamol Bangla Ads

শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয়েছেন মিশা-ডিপজল প্যানেল। গত ২০ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!