ads

বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

খবর টি পড়েছেন : ৮৩৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল বুধবার রাতে চীন সফর শেষে দেশে ফিরেছেন। ২৮ আগস্ট বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছে। গত ২০ আগস্ট ২০২৫ সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন গমন করেন।

Shamol Bangla Ads

এতে বলা হয়, গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মির সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মির স্থল বাহিনীরপলিটিক্যাল কমিশার জেনারেল চেন হুই এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীন কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

গত ২৩ আগস্ট, সেনাবাহিনী প্রধান চীনের নোরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাঙ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত নোরিনকো গ্রুপ এর বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদির আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণের বিষয়েও উক্ত বৈঠকে আলোচনা করা হয়।

সফরকালে সেনাবাহিনী প্রধান বেইজিং ও শিয়াং এ অবস্থিত নোরিনকো গ্রুপ এর বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, চায়না অ্যারোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনাল কো. লি. এবং অ্যাইশেঙ ইউএভি ফ্যাক্টরিসহ অন্যান্য আধুনিক অস্ত্র ও গোলা বারুদ তৈরির কারখানা পরিদর্শন করেন।

এ ছাড়া সেনাবাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মির অ্যাকাডেমি অব আর্মড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাদিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপ-সচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা পরবর্তী সংবাদ নির্বাচন বয়কটের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads