ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে গলা টিপে হত্যা : আটক ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৭:৩৮ অপরাহ্ণ

Hottaতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা আদর্শ সদর উপজেলার বড় আলমপুর গ্রামে ধর্ষণের অভিযোগে শাস্তি পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাসলিমা আক্তার (৬) নামে এক শিশুকে গলা টিপে হত্যা করেছে পাষণ্ড মহিম। এ ঘটনায় মহিমসহ তার বাবা ও ভাইকে এলাকাবাসী আটক করে থানায় সোর্পদ করেছে। ১৯ এপ্রিল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তাসলিমা আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

Shamol Bangla Ads

তাসলিমার বাবা মোক্তার হোসেন জানান, কয়েকদিন আগে পাশের বাড়ির বাবুল মিয়ার ছেলে মহিম আট বছরের তাসলিমাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ নিয়ে শালিস বৈঠকে মহিমকে জুতাপেটা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মহিম দেখিয়ে দেবে বলে তাকে হুমকি দেয়। এরই জের ধরে শনিবার বেলা ১১ টায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের ধান ক্ষেতের ড্রেনে গলা টিপে হত্যা করে। পরে এলাকার লোকজন তার লাশ দেখতে পায়। তিনি দাবি করেন, ধর্ষণের পর তাসলিমাকে গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মহিমের বাড়ি ঘেরাও করে তার বাবা ও ভাইসহ ৩ জনকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩জনকে আটক এবং শিশুর লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ মর্মাহত ঘটনার খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন মাহমুদ ও (তদন্ত) সামসুজ্জামানসহ থানার বিভিন্ন অফিসার ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!