ads

রবিবার , ৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে দুর্লভ প্রজাতির ‘হগ ব্যাজার’ অবমুক্ত

স্টাফ রিপোর্টার
মে ৫, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ

শেরপুর পৌর এলাকার দীঘারপাড় মহল্লা থেকে দুর্লভ প্রজাতির ‘হগ ব্যাজার’ স্থানীয় ভাষায় গোর খোদক বা বালি খোদক শূকর বলে পরিচিত দুর্লভ প্রাণী উদ্ধার করেছে জেলা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। পরে প্রাণীটিকে গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের গভীর বনভূমিতে অবমুক্ত করা হয়।

Shamol Bangla Ads

বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণীটি ৪ এপ্রিল শনিবার দুপুরে শহরের দিঘার পাড় মহল্লায় লাল মিয়া নামক এক ব্যক্তির জমিতে দেখতে পায়। অদ্ভূত প্রাণীটি দেখে লাল মিয়া আশপাশের লোকজনকে ডাক দেয়। পরে তারা প্রাণীটি শিকল দিয়ে দেখে বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের খবর দেয়।

পরে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের লোকজন এসে প্রাণীটি উদ্ধার করে শনিবার বিকেলে জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকার রাংটিয়া রেঞ্জের গজনী বনে অবমুক্ত করে দেন। ওইসময় রেঞ্জের বন প্রহরী জিয়াউর রহমান, আব্দুল হান্নান, মনির হোসেন এবং শেরপুর বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বন প্রহরী আবু হানিফ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জার মনজুরুল ইসলাম জানায়, হগ ব্যাজারে মুখ মূলত বেশ লম্বা, মুখের সম্মুখভাগ গোলাকার। গায়ের রং ধুসর ও বাদামি। মুখের তুলনায় অঙ্গপ্রত্যঙ্গ কালো। সামনের দু’পায়ের আঙ্গুল বেশ লম্বা নখ রয়েছে যা অনেকটা শুকরের মতো। এ প্রাণীটি দৈর্ঘে ৬৩ সেন্টিমিটার এবং লেজ ১৫ সেন্টিমিটার। মাটি খুঁড়ে গর্ত করে এই প্রাণীটি বসবাস করে। দিনের বেলায় সাধারণত এরা গর্তে ঘুমিয়ে কাটায়। রাতে খাদ্যের সন্ধানে বের হয়। এদের খাদ্য তালিকায় রয়েছে গাছের মূল-শিকর, কাণ্ড, কীটপতঙ্গ এবং ছোট প্রাণী। এ প্রজাতির প্রাণী প্রায় বিলুপ্তের পথে। শেরপুরসহ সিলেট ও পার্বত্য চট্টগামে কালেভদ্রে এদের দেখা মেলে।

এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি ড. মনিরুল খান জানান, ইউরেশিয়ান ওয়াইল্ড জগতের প্রাণী এই হগ ব্যাজার। হগ ব্যাজারকে শূকর বলা হলেও এটি আসলে শুকর প্রজাতির নয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!