ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন পরবর্তী সহিংসতা : ঠাকুরগাঁওয়ে হিন্দু পরিবারের ওপর হামলা-ভাঙচুর : প্রাণের ভয়ে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে মন্দিরে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ২:০৪ পূর্বাহ্ণ

Untitled-1ঠাকুরগাঁও প্রতিনিধি :  নির্বাচনের জের হিসেবে ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত: ১৫  জন আহত হন। সন্ত্রাসীরা তাদের  দোকান পাট ও পাকা স্থাপনা ভাঙচুর করে। ওই ঘটনার পর প্রাণের ভয়ে এই স¤প্রদায়ের শত শত নারী পুরুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে।
রোববার দশম জাতীয় নির্বাচনের রাতে সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের হিন্দু স¤প্রদায়ের প্রায় দেড়শ পরিবারে  উপর নির্বাচন বিরোধীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ ছাড়া সন্ত্রাসীরা তাদের ৫০টি দোকান ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়।  ওই  বাজারে অবস্থিত  কালি মন্দির ও বিগ্রহ ভাংচুর করে তারা। সন্ত্রাসী হামলায় ওই গ্রামের নারী পুরুষ আহত হন। ওই রাতেই   প্রাণের ভয়ে ওই গ্রাম সহ আশপাশের ৭/৮টি গ্রামের শত শত হিন্দু নারী পুরুষ বাড়ি ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে। অনেকে একটি মন্দিরে মন্দিরে ঠাই নিয়েছে।
এ খবর পেয়ে জেলা প্রশাসন সেখানে যৌথ বাহিনী পাহাড়ার ব্যবস্থা করেছেন। সোমবার দুপুরে সাবেক খাদ্য মন্ত্রী রমেশ চন্দ্র সেন ,জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, লে. কর্ণেল শামসুল আরেফিন, পুলিশ সুপার  ফয়সল মাহমুদ ও ঠাকুরগাঁও  ৩০বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামাল আহম্মেদ ওই গ্রাম পরিদর্শন করেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন ,গ্রাম বাসীদের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!