ads

শনিবার , ২ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিপু হত্যার পরিকল্পনা হয় দুবাইয়ে : র‌্যাব

খবর টি পড়েছেন : ২৪৬
টিপু হত্যার পরিকল্পনা হয় দুবাইয়ে : র‌্যাব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করার জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ করে পরিকল্পনাকারীরা। আন্ডারওয়ার্ল্ড ডন মুসার ওপর দায়িত্ব ছিল টিপুকে হত্যা করার। ঘটনার ১২ দিন আগে মুসা দুবাই চলে যান। সেখানে বসে তিনি কিলার নিয়োগ করা থেকে শুরু করে হত্যার পরিকল্পনা করেন।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের অভিযোগে শুক্রবার চারজনকে গ্রেপ্তারের পর তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি র‌্যাবের। এ চারজন হলেন- ওমর ফারুক, আবু সালেহ শিকদার, নাছির উদ্দিন ও মোরশেদুল আলম।

Shamol Bangla Ads

র‍্যাব জানায়, ২০১৩ সালে রাজধানীর গুলশান শপার্স ওয়ার্ল্ডের সামনে মিল্কী হত্যাকান্ড সংগঠিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা যুবলীগ নেতা মিল্কীর সহযোগী ছিলেন। মিল্কী হত্যার সঙ্গে টিপু জড়িত ছিলেন বলে তারা সন্দেহ করতেন। মিল্কী হত্যা মামলার এজহারে টিপুর নামও দিয়েছিলেন তারা। কিন্তু বিচারিক কার্যক্রমে টিপুর নাম বাদ পড়ায় তাদের মনে ক্ষোভের সৃষ্টি হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে টিপু এবং তাকে হত্যার পরিকল্পনাকারীদের মধ্যে বিরোধ ছিল। মতিঝিল এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্কুল-কলেজের ভর্তি বাণিজ্য, বাজার নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব-সংঘাত ছিল। এছাড়া এলাকার আধিপত্য বিস্তারসহ মামলা সংক্রান্ত বিষয়েও টিপুর ও গ্রেপ্তারদের মধ্যে দ্বন্দ্ব ছিল। আর এসব দ্বন্দ্বকে কেন্দ্র করেই টিপুকে হত্যা করা হয়।

Shamol Bangla Ads

শনিবার দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, টিপুকে হত্যা করার জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ করে পরিকল্পনাকারীরা। আন্ডারওয়ার্ল্ড ডন মুসার ওপর দায়িত্বে আসে টিপুকে হত্যা করার। ঘটনার ১২ দিন আগে মুসা দুবাই চলে যান। সেখানে বসে তিনি ‘কিলার’ নিয়োগ করা থেকে শুরু করে হত্যার পুরো পরিকল্পনা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম শাহজাহানপুর আমতলা কাঁচাবাজার থেকে বাজার করে মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন। গাড়িটি শাহজাহানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে জাহিদুল ও তার গাড়িচালক মুন্না আহত হন। তাদের শরীরে একাধিক গুলি লাগে।

এ সময় ঘটনাস্থলে একটি রিকশায় থাকা কলেজছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় রাত পৌনে ১১টার দিকে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, প্রতিশ্রুতি ব্যবসায়ীদের পরবর্তী সংবাদ দেশে নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads