কুষ্টিয়া প্রতিনিধি : শহর শাখা ছাত্রশিবিরের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুল ইসলাম তার জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত ও দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৯ সেপ্টেম্বর সদর উপজেলার ভাদালিয়ায় পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশসহ ১৭ জনের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় মোস্তাফিজুর রহমান পলাশ বুধবার কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক আশরাফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কুষ্টিয়া ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার প্রচার সম্পাদক আহমাদ সাকী বলেন, এই মামলার বেশ কয়েকজন আসামি জামিনে রয়েছে বলে জানিয়েছেন ।




