গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিকের সমাপনি পরীক্ষায় উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন শিক্ষার্থী। এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৮ হাজার ৮শ ৮৩ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ৮ হাজার ২শ ৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪শ ১৩ জন। এদের মধ্যে বালক ১শ ৬৩, বালিকা ২শ ৫০ জন। পাশের হার শতকরা ৯৫ ভাগ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব মিঞা বলেন, এবছর তুলনামূলক ফলাফল বেশ ভালো হয়েছে।
এদিকে প্রাথমিকের প্রান্তিক ফলাফল বিশ্লেষন করে দেখা যায়, উপজেলা সদরের বাইরের স্কুলও পিছিয়ে নেই। উপজেলার মশাখালী ইউনিয়নের আউলাজুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩৮ জন। তাদের মধ্যে ২ জন জিপিএ-৫সহ শত ভাগ পাশ করে বলে জানান স্কুলের সহকারি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সানি।




