ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে কৃষি অধিদপ্তরের জেলা খামার বাড়ি মিলনায়তনে ফসল উত্পাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যাবহার শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন এ কর্মশালার উদ্ধোধন করেছেন। জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক আব্দুল আজিজ ফরাজীর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা শষ্য উৎপাদন বিশেষজ্ঞ আব্দুল রাজ্জাক বক্তব্য রাখেন।









