ads

বৃহস্পতিবার , ৩ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কথা বলার অধিকার হরণ করবো না : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৭
কথা বলার অধিকার হরণ করবো না : আইনমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কথা বলার স্বাধীনতা হরণ হয় এমন কোনো বিষয় রাখা হবে না। আমরা মানুষের কথা বলার অধিকার হরণ করবো। তিনি ৩ মে বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা বলেন।
তিনি বলেন, আইনে আপত্তিকর কোনো কিছু থাকলে তা নিয়ে সংসদীয় কমিটির সভায় বসে আলোচনা করে সমাধান করা হবে। এ ব্যাপারে আগামী ২২ মে সাংবাদিকদের তিন সংগঠনের সাথে বৈঠক হবে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, আমরা যেহেতু একটি গণতান্ত্রিক সরকার যেহেতু বিশ্বাস করি আইন জনগণের জন্য। তাই আইনটি নিয়ে আলাপ-আলোচনা করতে আমাদের কোনও দ্বিধা নেই। যদি প্রমাণিত হয় কিছু কিছু ক্ষেত্রে আইনটির দুর্বলতা আছে, যেখানে পরিবর্তন করা দরকার; সেখানে সংশোধন করতে আমাদের কোনও আপত্তি নেই। আগামী ২২ মে স্ট্যান্ডিং কমিটির যে মিটিং হবে, সেখানে ওই তিনটি সংস্থার প্রতিনিধিরা থাকবেন। সেখানে আইনটি নিয়ে আলাপ-আলোচনা হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি গণমাধ্যম স্বাধীন। আপনারা যদি অন্যান্য দেশের গণমাধ্যমের সঙ্গে তুলনা করেন, তাহলে আমি বলবো যে আপনারা নিশ্চয় এই সিদ্ধান্তে উপনীত হবেন যে অন্যান্য গণতান্ত্রিক দেশের চেয়ে আমাদের গণমাধ্যম অনেক স্বাধীন। বিএনপির অভিযোগ তাদের নেত্রী খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে, নির্বাচন থেকে দূরে রাখার জন্য, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনও অভিপ্রায় আমাদের নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারেককে ফেরত আনার আলোচনা চলছে : পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ ময়মনসিংহে বিদেশি পিস্তল-ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও এসআই পুত্র…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads