ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ক’দিন থেকে প্রচন্ড শীত, ঘনকুয়াশা ও হিমেল হাওয়ায় সন্ধ্যার পর থেকে রাস্তা-ঘাট জনশূন্য হয়ে পড়ছে। দিনে ঘন কুয়াশায় কারনে সূর্যের আলো দেখা যাচ্ছে না। শীতে যবুথবু হয়ে পড়েছে গারো পাহাড়ের দরিদ্র ও ছিন্নমূল পরিবারের লোকেরা। শীতে বেশি কষ্ট পাচ্ছে আদিবাসী পরিবারের লোকজন। শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের পাশাপাশি স্থানীয় হাট-বাজারের শীতের পুরনো কাপড়ের দোকানগুলোতে লক্ষ্য করা যাচ্ছে উপচে পড়া ভিড়।




