নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী বিবেচিত হওয়ায় জেলা আওয়ামীলীগের এক জরুরী সভার সিদ্ধান্তে নবাবগঞ্জ উপজেলার ৫ জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন চেয়ারম্যান পদে আব্দুল লতিফ, আব্দুল মতিন ও নিজামুল হাসান শিশির । ভাইস চেয়ারম্যান পদে শাহ আলমগীর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেফালী বেগম রেখা। জেলা আওয়ামীলীগের সা:ম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ওই বহিস্কারের কথা নিশ্চিত করেন।




