ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নগরীতে প্রাইভেটকার চাপায় ছাত্রলীগ নেতা নিহত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০১৩ ৮:৫৫ অপরাহ্ণ

Road_Accident-254তাপস চন্দ্র সরকার, কুমিল­া :  কুমিল­া নগরীতে সড়ক দুর্ঘটনায় মো. হোসেন মিয়া (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। নিহত হোসেন নগরীর ছোটরা এলাকার সেলিম মিয়ার ছেলে। বুধবার গভীর রাতে নগরীর টাউনহলের সামনে প্রাইভেটকার চাপায় তিনি নিহত হন বলে পুলিশ জানায়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সামসুজ্জামান জানান, রাতে টাউনহল থেকে হোসেন মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই এলাকায় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি বর্তমানে কোতোয়ালি থানায় রয়েছে। হোসেন ছাত্রলীগের নেতা হলেও তার দলীয় কোনো পদ ছিলনা।

Need Ads
error: কপি হবে না!