শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৮ জানুয়ারী শনিবার সকালে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই ইভিএমের বিরুদ্ধে বিএনপি নেতারা বিষদগার করছেন।

তিনি আরও বলেন ইভিএমের পক্ষে আওয়ামী লীগ। তবে নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই ভোটগ্রহণ হবে। এ নিয়ে কোনো বিতর্কে জড়াতে চাই না আওয়ামী লীগ।
নির্বাচনের তারিখ নিয়ে যে সঙ্কটের সৃষ্টি হয়েছে তা আলোচনার মাধ্যমে দূর করতে পারে নির্বাচন কমিশন। এর পুরো দায় নির্বাচন কমিশনের। তারা বাস্তবসম্মত সমাধান খুঁজে নেবেন বলে প্রত্যাশা।









